ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ৩৪ জনকে আটক করেছে তুরস্ক। এরা তুরস্কে অবস্থানরত বিদেশি নাগরিকদের অপহরণ এবং হত্যার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া।
গতকাল বুধবার আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচররা তুরস্কের মাটিতে অবস্থান করছে এমন তথ্য পাওয়ার পর তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে অভিযানে নামে তুরস্কের গোয়েন্দা সংস্থা ‘এমআইটি’ এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। গুপ্তচরদের খোঁজে তারা চিরুনি অভিযান চালায়।
গত মঙ্গলবার তুরস্কের আটটি প্রদেশের ৫৭টি জায়গায় মোসাদের গুপ্তচরদের ধরতে ‘অপারেশন মোল’ পরিচালনা করে কর্তৃপক্ষ।
