বেলাবতে শিল্পমন্ত্রী

কোনো ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:৫৬ এএম

নরসিংদী-৪ মনোহরদী-বেলাব আসনের প্রায় ৪০ হাজার কর্মী-সমর্থক নিয়ে নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বেলাব পাইলট মডার্ন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, কোনো ষড়যন্ত্রই নির্বাচনকে বানচাল করতে পারবে না। নির্বাচনী ট্রেন কারও জন্য বসে থাকবে না। আগামী ৭ তারিখ ব্যালটের মাধ্যমে ষড়যন্ত্রকারীদের জবাব দেওয়া হবে। যারা ষড়যন্ত্র করবে তাদের ষড়যন্ত্র উন্নয়নের জোয়ারে ভেসে যাবে।

বেলাব উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খাঁনের সভাপতিত্বে ও নরসিংদী জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ মাহমুদ মেরাজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল মজিদ মাহমুদ চন্দন, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী রিপন, বেলাব উপজেলা পরিষদ চেয়ারম্যান সমশের জামান ভূঞা রিটন, ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত