দলীয় অসহযোগিতার অভিযোগ

নির্বাচনের এক দিন পর জাপা প্রার্থীর পদত্যাগ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০১:৪৯ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক দিন পর গাজীপুর-৩ (শ্রীপুর ও গাজীপুরের আংশিক) আসনের জাতীয় পার্টির (জাপা) মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সহকারী অধ্যাপক এফএম সাইফুল ইসলাম তার একান্ত অনুসারী ৪ নেতাসহ দল থেকে পদত্যাগ করেছেন। স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে দলীয় অসহযোগিতার কারণে তারা দল থেকে পদত্যাগ করেন বলে একাধিক নেতা নিশ্চিত করেন। তবে প্রার্থী তার ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। গত সোমবার রাতে মাওনায় পার্টি অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাইফুল ইসলাম পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগ করা অন্য নেতারাও উপস্থিত ছিলেন। সাইফুল ইসলাম শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিন মাস আগে তাকে উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্বভার দেওয়া হয় বলে নিশ্চিত করেন গাজীপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোহাম্মদ কামরুজ্জামান মন্ডল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত