নাটোরের সিংড়ায় ১০০টি কলাগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতের কোনো একসময় উপজেলার পাকুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। কে বা কারা এ গাছ কেটেছে তা জানা যায়নি।
এ ঘটনায় ভুক্তভোগী সাহাদত হোসেন সাধু সিংড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গাছের মালিক সাহাদত হোসেন সাধু জানান, ‘গত ১ বছর আগে পুকুরপাড়ে প্রায় ১০০টি কলাগাছ রোপণ করি। মঙ্গলবার (গতকাল) সকালে পুকুরে গিয়ে দেখি গাছগুলো মাটিতে পড়ে আছে। কে বা কারা এ গাছ কেটে ফেলেছে তা বলতে পারেন না তিনি। তবে তাদের পরিবারের সঙ্গে কারও বিরোধ নেই বলেও তিনি জানান।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, এ বিষয়ে একটি জিডি পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
