প্রায় তিন বছর পর শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন দেশটির সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। ২০২১ সালের মার্চে উইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ম্যাথিউস। ওই সময়ে লঙ্কান দলের অধিনায়ক ছিলেন তিনি। আর এবার খেলবেন লঙ্কানদের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গার অধীনে। বিশ্বকাপ এলেই অভিজ্ঞ ম্যাথিউসের দলে ডাক পাওয়া যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। আগামী ১৪, ১৬ ও ১৮ জানুয়ারি সিরিজের ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে কেট্টারামাতে।
