রাজধানীর মৌচাক এলাকায় একটি বহুতল ভবনের ওপর থেকে পড়া ইটের আঘাতে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দিপু সানার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সানার স্বামী তরুণ বিশ্বাস বলেন, ‘সন্ধ্যায় আমার স্ত্রী শান্তিনগর থেকে হেঁটে বাসায় যাচ্ছিল। রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়। সানার বাড়ি সাতক্ষীরা।’
পুলিশ বলছে, মৌচাক ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে ইট পড়লে ঘটনাস্থলে সানা দিপুর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ এর তদন্ত করছে।
