কক্সবাজারের চকরিয়া উপজেলায় চলাচলের পথ নিয়ে বিরোধের জের ধরে একটি পরিবারের ওপর দুই দফা হামলা-লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের নারীসহ পাঁচজন আহত হয়েছেন। গত বুধবার সকাল ও সন্ধ্যায় উপজেলার হারবাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড়ের উত্তর হারবাং বৃন্দাবনখীল গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় চকরিয়া থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
আহতরা হলেন, ওই গ্রামের বৃদ্ধ আলী আহমদ (৭০), তার স্ত্রী সুফিয়া খাতুন (৫৫), তাদের দুই ছেলে মো. নাছির উদ্দিন (৪০) ও শাহাব উদ্দিন (৩৯) এবং সেলিম উদ্দিনের স্ত্রী নার্গিস সুলতানা (২৫)। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
