জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে নুর ভক্ত মন্ডল (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। গত বুধবার রাত ৭টার দিকে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামে নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা যান শারীরিক প্রতিবন্ধী নুর ভক্ত মন্ডল। তিনি বিনোদরচর গ্রামের সওদাগর মন্ডলের ছেলে। নুর ভক্ত ম-লের মানসিক প্রতিবন্ধকতাও ছিল বলে জানিয়েছে পরিবার।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিজ ঘরের মেঝেতে বিছানা করে শুয়ে পড়েন তিনি। কিন্তু বিছানার পাশে কুপির আগুন জ্বালানো ছিল। হঠাৎ কুপিটি বিছানায় পড়ে গেলে কিছুক্ষণের মধ্যেই আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান নুর ভক্ত ম-ল।
অপরদিকে, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের রৌহা গ্রামের কৃষক নিজাম সেকের বাড়িতে অগ্নিকা-ে দুটি ঘরসহ পাঁচটি গরু এবং দুটি ছাগল পুড়ে গেছে। গত বুধবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে।
