চুরি যাওয়া ২৪ লাখ টাকাসহ গ্রেপ্তার ১

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০২:৩৫ এএম

ফেনীতে স্বর্ণ ব্যবসায়ীর চুরি যাওয়া ২৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. সুমন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে ফেনী মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অংপ্রু মারমা।

তিনি জানান, গত ২ জানুয়ারি চট্টগ্রামের ভূজপুর থানার কাজীরহাট বাজারের মল্লিকা জুয়েলার্সের ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষ একই এলাকার মো. সুমন ও তার মোটরসাইকেল ভাড়া করে ফেনী বড় বাজারে স্বর্ণ মার্কেট গোপালপট্টিতে আসেন। দুটি দোকানে ৩০ লাখ টাকার স্বর্ণ বিক্রি করে তা একটি ব্যাগে রাখেন। বের হওয়ার সময় ভুলে সেলফোন ফেলে যান। ফিরতি পথে হঠাৎ সেলফোনের কথা মনে পড়লে মোটরবাইকে টাকার ব্যাগ রেখে স্বর্ণ দোকানে ফিরে যান। এ সময় সুমন টাকা নিয়ে সটকে পড়েন। এ ঘটনায় মামলা হলে চট্টগ্রামের হাটহাজারী থেকে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করা হয় এবং চুরি হওয়া ৩০ লাখ টাকার মধ্যে ২৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তার সুমন ভূজপুর থানার বৈদ্দপাড়া গ্রামের মৃত আবদুস সালামের ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত