বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৪তম জাতীয় সমাবেশ প্রস্তুতির উদ্বোধন করেছেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।
গতকাল রবিবার সকাল ১০টায় বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে তিনি বেলুন উড়িয়ে ও কেক কেটে প্রস্তুতির উদ্বোধন করেন।
এ সময় বাহিনীটির অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দিন, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট উপমহাপরিচালক নুরুল হাসান ফরিদী ও অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হকের নেতৃত্বে একটি শোভাযাত্রা একাডেমির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রতি বছরের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
