জরুরি স্বাস্থ্য সহায়তায় ১৫০ কোটি ডলার চায় হু

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৭:৪৬ পিএম

ইউক্রেন এবং গাজাসহ স্বাস্থ্য জরুরি পরিস্থিতিতে আটকে পড়া লাখ লাখ মানুষের জীবন রক্ষাকারী সহায়তার জন্য ২০২৪ সালে ১৫০ কোটি মার্কিন ডলারের প্রয়োজন হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংস্থাটি আরও বলেছে, এ বছর বিশ্বজুড়ে প্রায় ৩০ কোটি মানুষের মানবিক সহায়তা এবং সুরক্ষা প্রয়োজন হবে।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রিয়াসিস জেনেভায় বলেছেন, আনুমানিক ১৬ কোটি ৬০ লাখ মানুষের জীবন রক্ষাকারী মানবিক স্বাস্থ্য সহায়তার প্রয়োজন হবে। এজন্য ১৫০ কোটি মার্কিন ডলারের প্রয়োজন হবে।

তিনি জানান, ২০২৪ শুরু হওয়ার সাথে সাথে তার সংস্থা ইতোমধ্যে ৪১টি স্বাস্থ্য সংকটে সাড়া দিচ্ছে। যার মধ্যে ১৫টি সর্বোচ্চ স্তরের জরুরি অবস্থায় রয়েছে।

ইউক্রেন থেকে সুদান পর্যন্ত সংঘাতের দীর্ঘ লাইনের তালিকা করে তিনি বলেন, বিস্ময়করভাবে বিশ্বব্যাপী প্রতি পাঁচজনে একজন শিশু ২০২৩ সালে একটি সংঘাতপূর্ণ অঞ্চলে বসবাস করেছিল বা পালিয়ে গিয়েছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত