প্রতিপক্ষের গুলিতে চাচা ভাতিজা নিহত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০১:১৯ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাগাডাঙ্গা গ্রামে চোরাকারবার নিয়ে প্রতি পক্ষের গুলিতে চাচা মন্টু মিয়া (৩২) ও ভাতিজা শামীম হোসেন (৩০) নামের দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে ওই উপজেলার নেপা ইউনিয়নের বাগাডাঙ্গা (পল্লিআইট) গ্রামে এ

ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য ওবাইদুর ইসলাম জানান, দীর্ঘদিন ধরে শামীমের চোরাকারবারের মাল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে পল্লিআইট গ্রামের শামীম ও তরিকুলের মধ্যে মারামারি হয়। এ ঘটনায় শামীম তরিকুল ইসলামের নামে মহেশপুরে একটি মামলা করে। সেই মামলায় জেলে ছিল তরিকুল। গত সোমবার তরিকুল জেল খেটে বাড়ি আসে। এরপর শামীম দলবলের চাপে সে বাড়ি থেকে বের হতে পারছিলেন না। গতকাল বিকেলে শামীম তার দলবল নিয়ে তরিকুলের বাড়িতে গিয়ে হামলা চালায়। সেসময় তরিকুল ইসলাম তার বাড়ির ছাদ থেকে গুলি করে। এতে ঘটনাস্থলেই শামীম মারা যায়। গুলি বৃদ্ধ হয়ে আহত হয় মন্টু। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশপুর থানার ওসি মো. মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। নিহতে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত