চট্টগ্রামের আনোয়ারা প্রেস ক্লাবের ২০২৪-২০২৫ সালের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক আজাদীর এম নুরুল ইসলামকে সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি জাহেদুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটি গঠন উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টায় উপজেলা সদরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভা হয়।
১৭ সদস্যবিশিষ্ট এ কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি খালেদ মনছুর, সহ-সভাপতি ডিএইচ মনসুর, যুগ্ম সম্পাদক এনামুল হক নাবিদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান হৃদয়, দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক শেখ আবদুল্লাহ,
সাংস্কৃতিক সম্পাদক কাঞ্চন সুশীল, ক্রীড়া সম্পাদক নুরুল কবির, সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক ইকবাল বাহার।
কমিটির চারজন কার্যকরী সদস্য হলেন রূপন দত্ত, আক্কাস উদ্দিন, রতন কান্তি দাশ, মো. আরাফাত।
