প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুলমুত্তালিব এস এম সুলিমান সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল সোমবার বেলা ১১ টার দিকে প্রতিমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ হয়। বৈঠকের শুরুতেই লিবিয়ার রাষ্ট্রদূত সে দেশের সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকার ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বর্তমান সরকারের শুভকামনা জানিয়ে দুদেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে উল্লেখ করেন। বিজ্ঞপ্তি
×
