কোনো কূটনৈতিক সংকটের সম্ভাবনা নেই : আইনমন্ত্রী

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০২:১৬ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কিছু দেশের সঙ্গে কূটনৈতিক সংকটের আশঙ্কার কথা কেউ কেউ বললেও সেরকম কোনো সম্ভাবনাই নেই বলে মনে করছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। গতকাল সোমবার সচিবালয়ে আনিসুল হকের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

কূটনৈতিক সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি সংকট বলব না। আপনাদের মনে একটা দুশ্চিন্তা ছিল, সেটাই আমি বলব যে একটা কূটনৈতিক সংকট হতে পারে। কিন্তু নির্বাচনের পর দেখেছেন সেই রকম কূটনৈতিক সমস্যার কোনো সম্ভাবনাই নেই।’

অপর এক প্রশ্নে তিনি বলেন, ‘প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে যেসব উন্নয়ন অংশীদারত্ব (ডেভেলপমেন্ট পার্টনারশিপ) রয়েছে সেগুলোর মধ্যে আইনের প্রয়োগ, আইনের ধারাগুলোর স্পষ্টিকরণ সব সময় প্রয়োজন হয়। আইনের যেসব অবকাঠামো অনেক দিন আগে থেকেই প্রায় এক, যেসব পরিবর্তন ভারতে হয়েছে, সেসব পরিবর্তন বাংলাদেশেও সম্ভাবনা আছে কি না এবং বাংলাদেশের আইনের যেসব পরিবর্তন করা হয়েছে, সেগুলো ভারতে সম্ভাবনা আছে কি না, এ সব নিয়ে সব সময়ই আলাপ করা হয়ে থাকে, আজকেও (গতকাল) আলাপ করেছেন।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত