মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১০:৫৫ এএম

চুয়াডাঙ্গায় কোনভাবেই কমছে না শীতের দাপট। গত এক সপ্তাহ ধরে প্রতিদিনই চুয়াডাঙ্গার তাপমাত্রা নিচের দিকে নামছিল।  গতকাল জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। গতকাল থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ মঙ্গলবার তাপমাত্রা আরও কমে এ মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৬ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রী সেলসিয়াস। বর্তমানে চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিকে ঘন কুয়াশা না থাকলেও উত্তরের হিম বাতাসে শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ। তীব্র শীতের কারণে ছিন্নমূল ও অসহায় মানুষের দুর্ভোগের পাশাপাশি হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা হাসপাতালে ভিড় করছে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়াসহ বিভিন্ন রোগে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস বলছে আগামী বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আবার কমে আসবে। রাতে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত