পুনাকের শীতবস্ত্র পেল সাঁওতাল জনগোষ্ঠী

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০২:২৪ এএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শীতার্ত সাঁওতাল জনগোষ্ঠীর মধ্যে কম্বল বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং স্যানিটারি ল্যাট্রিন সরবরাহ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। ‘মানবতাবোধ জাগ্রত হোক বিবেকের তাড়নায়’ প্রতিপাদ্য সামনে রেখে গতকাল মঙ্গলবার এ কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। এ সময় পুনাক সাধারণ সম্পাদিকা নাসিম আমিন, সহ-সভানেত্রী আফরোজা পারভীন, ডা. প্রথমা রহমান সিদ্দিকী, নাফিস সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদিকা মাহমুদা নাজনীন, তৌহিদা নূপুরসহ পুনাকের অন্যান্য নেতা ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মো. ছাইদুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুনাক সভানেত্রী নাজিফা আলী প্রমি ও অন্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত