ঘুরে ঘুরে ফেরি করে মাদক বিক্রি করে তারা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০২:২৬ এএম

রাজধানীর তেজগাঁওয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত সোমবার রাতে পুলিশ মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬ নারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ বলছে, তারা চিহ্নিত মাদক বিক্রেতা এবং ঘুরে ঘুরে ফেরি করে মাদক বিক্রি করে।

তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা ছয় নারী মাদক বিক্রেতা। তারা হলো সোনিয়া আক্তার (২৭), মালনি (২৪), সুবর্ণা (১৯), সোহাগী বেগম (২৩), মিম (২৩) এবং সালমা। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তিনি আরও বলেন, এই ছয় নারী তেজগাঁওয়ের চিহ্নিত মাদক বিক্রেতা। তারা ঘুরে ঘুরে ফেরি করে মাদক বিক্রি করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত