দৃশ্যমান হলেও উদ্ধার হয়নি রজনীগন্ধা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৫:৫১ এএম

মানিকগঞ্জের পাটুরিয়ায় পদ্মায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা অবশেষে অনেকটাই দৃশ্যমান হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ফেরিটির এক পাশ টেনে তোলে। পরে টেনে পাড়ের দিকে আনার চেষ্টা করা হলেও পারেনি।

অন্যদিকে ডুবে যাওয়ার অষ্টম দিনে ডোবার সময় ফেরিটিতে থাকা নয়টি ট্রাকের আরও দুটি ট্রাক গতকাল নদী থেকে উদ্ধার করা হয়েছে। বাকি আরেকটি ট্রাক শনাক্ত করা হলেও সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত তা উদ্ধার করা সম্ভব হয়নি। বিআইডব্লিউটিএর কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, কয়েক দিন ধরে ডুবন্ত ফেরির ভেতর এয়ার লিফটিং ব্যাগে বাতাস দিয়ে ধীরে ধীরে গত দুই দিনে টান দেওয়া হয় ফেরিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত