সীমান্তে হত্যার প্রতিবাদে যশোরে মানববন্ধন

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০২:২৫ এএম

বিএসএফ কর্তৃক শার্শা সীমান্তে বিজিবি সদস্যসহ সীমান্তে বিভিন্ন হত্যাকা-ের প্রতিবাদে যশোরে মানববন্ধন করেছে বিপ্লবী কমিউনিস্ট লীগ, যশোর।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকম-লীর সদস্য জিল্লুর রহমান ভিটু ও জেলা কমিটির সম্পাদক তসলিম উর রহমান।

বক্তারা বলেন, সীমান্তে লাগাতার হত্যা করে চলেছে বিএসএফ। সর্বশেষ তারা এক বিজিবি সদস্যকে হত্যা করল। কিন্তু এর যথাযথ প্রতিবাদ হচ্ছে না। ভারত বন্ধুপ্রতিম রাষ্ট্রের নামে একের পর এক অযাচিত কর্মকা- করে চলেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত