রাতের তাপমাত্রা কমবে বিস্তৃত হবে শৈত্যপ্রবাহ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ০২:৪৫ এএম

সারা দেশে রাতের তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক পরিবহন চলাচল ব্যাহত হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এবারে শীত বেড়েছে জানুয়ারিতে এসে। গত ১১ জানুয়ারি দেশের উত্তরের কিছু জেলায় শুরু হয় মৃদু শৈত্যপ্রবাহ, সঙ্গে ছিল ঘন কুয়াশা আর উত্তরের হিম হাওয়ার দাপট। ২০ জানুয়ারির পর শৈত্যপ্রবাহের বিস্তার ঘটতে থাকে। তীব্র ঠা-ায় বিপর্যস্ত হয়ে পড়ে দেশ। কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যান চলাচল বিঘিœত হওয়ার খবরও মিলছে প্রায় প্রতিদিন। হাসপাতালগুলোয় ঠা-াজনিত রোগে আক্রান্ত মানুষের ভিড়ও বাড়ছে। ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ পড়েছে বিপাকে।

পারদ ১০ ডিগ্রির নিচে নেমে যাওয়ায় বিভিন্ন জেলায় বন্ধ ঘোষণা করা হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাসের সময় পিছিয়ে নেওয়া হয়েছে সকাল ১০টায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত