গাজীপুর জেলার পুবাইলের উদুর গ্রামে হিজল তমাল পিকনিক স্পটে ৪৪ বছর পূর্তি উদযাপন করেছে ঢাকা পদাতিক নাট্যগোষ্ঠী। সংগঠনটির প্রায় ২০০ নাট্যশিল্পী-কলাকুশলী আনন্দ আড্ডায় মেতে ওঠেন। অনুষ্ঠানটির স্পন্সর রূপায়ণ গ্রুপ।
হিজল তমাল পিকনিক স্পটে এসে কলাকুশলীরা মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, গ্রামীণ পরিবেশ উপভোগ করেন। ফলের বাগান, মাছের পুকুর, ডেইরি ফার্ম ও গ্রামীণ পিঠার উৎসবে অংশ নিয়ে প্রাণবন্ত করে তোলেন অনুষ্ঠান।
সংগঠনের সভাপতি মিজানুর রহমান রূপায়ণ গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকার ও হিজল তমাল পিকনিক স্পটের স্বত্বাধিকারী নাদের চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা পদাতিক নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য আজম খান, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মন্জুরুল ইসলাম নান্টুসহ থিয়েটার ও নাট্যশিল্পী এবং উদীয়মান শিল্পীরা।
