প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পিঠা উৎসব

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:১২ এএম

প্রতিটি দেশেরই কিছু ঐতিহ্যবাহী মিষ্টান্ন থাকে, যা তাদের দেশের সংস্কৃতিকে উপস্থাপন করে।

এমনিভাবে পিঠা-পুলি বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। বাংলার গ্রামে গ্রামে বিশেষত শীতকালে অতিথি আপ্যায়নে পিঠা-পুলির উপস্থিতি বিশেষভাবে লক্ষণীয়।

আমাদের অনেকেরই শৈশবের স্মৃতি জড়িয়ে আছে মায়ের হাতের গরম পিঠার সঙ্গে। শৈশবের সেই সব স্মৃতির পাতা উল্টাতেই প্রেসিডেন্সি ইউনিভার্সিটি গতকাল শুক্রবার দিনব্যাপী পিঠা উৎসব হয়েছে। ইউনিভার্সিটির শিক্ষার্থীদের অংশগ্রহণে বাহারি পিঠা-পুলির প্রায় ১৬টি স্টলসহ নানা আয়োজনে মুখরিত ছিল ক্যাম্পাস।

‘পিঠা উৎসব-১৪৩০’ উদযাপন উপলক্ষে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কালচারাল ক্লাব একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রিন্সিপাল অ্যাডভাইজার প্রফেসর ড. আনোয়ারুল কবির সকাল ১০টায় পিঠা উৎসবের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ট্রেজারার, অ্যাডভাইজার, বিজনেস অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধানরা, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত