অজিদের চাই ১৫৬

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০১:৩৬ এএম

ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট জিততে অস্ট্রেলিয়ার দরকার আরও ১৫৬ রান। আর উইন্ডিজের চাই ৮ উইকেট। উইন্ডিজের দেওয়া ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গতকাল তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৬০ রান তোলে অস্ট্রেলিয়া। স্কোর দেখে মনে হতে পারে ম্যাচে অস্ট্রেলিয়াই এগিয়ে। তবে শঙ্কাও আছে।

শঙ্কাটা পরিসংখ্যানের কারণে। নিজেদের মাটিতে দিবা-রাত্রি টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ১৮৭ রান তাড়া করে জয়ের রেকর্ড আছে অস্ট্রেলিয়ার। ব্রিসবেনে জিততে হলে নিজেদের সেই রেকর্ডই ভাঙতে হবে অস্ট্রেলিয়াকে।

উইন্ডিজের দ্বিতীয় ইনিংস থামে ১৯৩ রানে। একদম শেষে মিচেল স্টার্কের ইয়র্কার বলে পায়ের আঙুলে আঘাত পান শামার জোসেফ। রক্তাক্ত বুড়ো আঙুল নিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। দ্বিতীয় ইনিংসে বোলিং করতে পারবেন না জোসেফ। কির্ক ম্যাকেঞ্জি করেন সর্বোচ্চ ৪১ রান। তিনটি করে উইকেট নেন হ্যাজেলউড ও ন্যাথান লায়ন।

দ্বিতীয় ইনিংসে খাজা (১০) ও লাবুশেন (৫) ফিরে গেলেও স্টিভেন স্মিথ ৩৩ ও ক্যামেরুন গ্রিন ৯ রান নিয়ে আজ ব্যাটিং শুরু করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত