রাবিতে শুরু হচ্ছে দুই দিনব্যাপী নাট্যমেলা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৭:২৮ এএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘আনর্ত নাট্যমেলা’। এবারের মেলায় ৭টি নাটক মঞ্চায়িত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া প্রতিবেশী দেশ ভারত থেকেও নাটকের দল অংশ নিচ্ছে মেলায়। পাশাপাশি দুই বাংলার তিন শতাধিক নাট্য তারকারকে নিয়ে থাকবে কয়েকটি সেমিনার। গতকাল শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে মেলা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাট্যকলা বিভাগের অধ্যাপক আতাউর রহমান রাজু। দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মলয় ভৌমিক, সালাউদ্দিন লাভলু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত