আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। গত শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি পোস্ট করেন। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে তার হোয়াটসঅ্যাপ নম্বরে পিস্তলের ছবি পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন হিরো আলম। গতকাল শনিবার বিকেলে হিরো আলম হোয়াটসঅ্যাপে মেসেজটির বিষয়ে বলেন, ‘আমি সাধারণ মানুষের মতো চলাফেরা করি। সবস্থানে যাতায়াত করি। প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমি এখন ঢাকায় আছি। এ বিষয়ে ঢাকাতে জিডি করব, সেটা রেডি করছি।’
×
