চিকিৎসাধীন হত্যা মামলার আসামির মৃত্যু

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ১০:৫৮ এএম

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন সত্য চন্দ্র শীল (৫৪) নামে হত্যা মামলার এক আসামির মৃত্যু হয়েছে। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী থানার হত্যা মামলার আসামি ছিলেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইনস্টিটিউটের ষষ্ঠ তলার ৬০২ নম্বর ওয়ার্ডে তার মৃত্যু হয়। নাগেশ্বরী থানার কবিরের ভিটা (হ্যালিপাড়া) এলাকার মৃত সতিশ চন্দ্র শীলের ছেলে সত্য চন্দ্র শীল।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান, কুড়িগ্রামের নাগেশ্বরী থানার হত্যা মামলার আসামি সত্য চন্দ্র। মামলা নম্বর-১৫ (১) ২৪। শ্বাসনালীসহ শরীরের ৩২ শতাংশ দগ্ধ থাকায় শনিবার তাকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এরপর সরাসরি তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। শনিবার দিবাগত রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত