রুদ্ধশ্বাস ম্যাচ জিতে ফাইনালে বাংলাদেশ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৭:২৪ পিএম

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ। নাটকীয়তায় ভরা ম্যাচে শ্রীলঙ্কাকে ১ রানে হারায় বাংলার মেয়েরা।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশে করে ১১৪ রান। জবাবে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে করতে পারে ১১৩ রান। শেষ বলে ৩ রানের সমীকরণ আর মেলাতে পারেনি সফরকারীরা।

এই ম্যাচে জয় নিয়ে সিরিজের তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট বাংলাদেশের। টেবিলের দুইয়ে থাকা লঙ্কানদের পয়েন্ট ১। তিন ম্যাচের দুটিতে হেরেছে তারা। আর বৃষ্টির কারণে বাকি ম্যাচটি পরিত্যক্ত হওয়ার কারণে লঙ্কানদের থলিতে আছে ১ পয়েন্ট।

তালিকার তৃতীয় নম্বরে থাকা পাকিস্তানের পয়্ন্টেও ১। দুই ম্যাচের একটিতে তারা হেরেছে। বাকি একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। আগামী ৩০ জানুয়ারি লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। ওই ম্যাচে যে দলই জিতুক; বাংলাদেশই থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে।

এদিন বাংলাদেশের হয়ে দুর্দান্ত ফিফটি করেন রাবেয়া খান। ৪০ বলে ৬ বাউন্ডারিতে ৫০ রানের ইনিংস খেলেন তিনি। ৪৬ বলে ৩১ রান করেন আফিয়া আশিমা ইরা। লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৩৪ বলে ৩০ রান করেন দেউমি বিহাঙ্কা উইজেরত্নে। ২৬ বলে ২৬ রান করেন ভিশমি গুনারত্মা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত