জিএম কাদেরকে বহিষ্কার আমলে নেবে না ইসি

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৪, ০৬:৩৭ এএম

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে দল থেকে বহিষ্কারের ঘোষণা আমলে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তার দল ভেঙে গেলে বা কাউন্সিলের পর নতুন কমিটির কোনো চিঠি এলে তা আমলে নেবে ইসি।

গতকাল রবিবার ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে দুপুরে গুলশানের নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে রওশন এরশাদ জিএম কাদেরকে চেয়ারম্যানের পদ থেকে ও মুজিবুল হক চুন্নুকে মহাসচিব পদ থেকে অব্যাহতি দিয়ে নিজেকে চেয়ারম্যান পদে আসীন করার ঘোষণা দেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত