জিএমপি কমিশনারের শীতবস্ত্র বিতরণ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৫:৫২ এএম

গাজীপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মো. মাহবুব আলম।

রবিবার রাত ১২টার পর নগরীর জয়দেবপুর রেলস্টেশন, কাঁচাবাজার, চান্দনা চৌরাস্তা ও ভোগড়া বাইপাস মোড়সহ বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত অসহায় মানুষের মাঝে নিজ হাতে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন তিনি।

এ সময় জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ইলতুৎমিশ, উপপুলিশ কমিশনার (অপরাধ) আবু তোরাব মো. শামসুর রহমানসহ পদস্থ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত