বসুন্ধরা শপিং মলে ‘মোবাইল সিটি’ চালু

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ০৬:৩৩ এএম

রাজধানীর প্রাণকেন্দ্রে বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্ট ১ ও ২-এ আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘মোবাইল সিটি’। এ ছাড়া লেভেল-৮-এর ব্লক এ-তে অত্যাধুনিক ফ্যাশন হাউজগুলো নিয়ে নতুন আঙ্গিকে চালু হয়েছে ‘অ্যাপারেল কর্নার’। গত রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ‘মোবাইল সিটি’ ও ‘অ্যাপারেল কর্নার’-এর যাত্রা শুরু হয়।

মোবাইল সিটি : মোবাইল সিিিটতে ১৮১টি শপে আইফোন, স্যামসাং, অপপো, ভিভো, শাওমি, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, অরাইমোসহ সব ব্র্যান্ডের লেটেস্ট মডেলের ফোন ও এর সরঞ্জামাদি পাওয়া যাবে।

অ্যাপারেল কর্নার : অ্যাপারেল কর্নারে পাওয়া যাবে ফ্রিল্যান্ড, ক্লাব হাউজ, সেইলর, ভোগ বাই প্রিন্স, আরটিসান, মেনস ওয়ার্ল্ড, ইনফিনিটি মেগা মল, ইক্সটাসি, স্পøাশ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো।

এ বিষয়ে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের ইনচার্জ মেজর (অব.) মো. মোহসিনুল করিম বলেন, আমাদের চেয়ারম্যান স্যার (আহমেদ আকবর সোবহান) দূরদর্শী চিন্তার মানুষ। চেয়ারম্যান স্যার সব সময় বেস্ট জিনিস করার চেষ্টা করেন।

বসুন্ধরা সিটি ১০০ বছরের প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যে ২০ বছর পার করেছি। আমাদের মার্কেটকে নাম্বার ওয়ান রাখার জন্য আমরা ঢেলে সাজাচ্ছি।

তিনি বলেন, সব ধরনের মোবাইল ও মোবাইলের যাবতীয় জিনিস একসঙ্গে নিয়ে আসা হয়েছে এখানে। আমাদের অ্যাপারেল সেক্টরের নয়টি পোশাক হাউজকে এখানে নিয়ে আসা হয়েছে। বিজ্ঞপ্তি 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত