সাভারে স্পিকার

স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ভূমিকা রাখবে সংসদ 

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৮ এএম

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চারবারসহ মোট পাঁচবারের প্রধানমন্ত্রী। তিনি জাতীয় সংসদ নেতা হিসেবে সংসদ পরিচালনার সঙ্গে আগামী ২০৪১ সালের মধ্যে একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন। সেই লক্ষ্য বাস্তবায়নে জাতীয় সংসদ ভূমিকা রাখবে। গতকাল বুধবার বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

স্পিকার বলেন, ‘আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। বাংলাদেশের সব জনগণকে সুষ্ঠু নির্বাচনের জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

এর আগে জাতির বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও চিফ হুইপ নূর ই আলম চৌধুরী ও হুইপ মাশরাফী বিন মোর্ত্তজা, ইকবালুর রহিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নজরুল ইসলাম বাবু এবং সাইমুম সরওয়ার কমল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত