কিশোরগঞ্জ কটিয়াদী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি রফিকুল ইসলাম নয়নের (৩৭) ওপর হামলা চালিয়ে দুই হাতের কবজি ছুরি দিয়ে বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মুচিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তাকে গুরুতর অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে রফিকুল ইসলাম নয়ন সহশ্রাম ধুলদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়ার বড় ছেলে। স্থানীয়রা জানান, ধুলদিয়া বাজার থেকে মোটরসাইকেলজোগে বাড়ি ফিরছিলেন নয়ন। মুচিপাড়াসংলগ্ন গ্রামে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা করে। এ সময় ধারালো ছুরি দিয়ে নয়নের দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
×
