সেই আদভানি পাচ্ছেন ভারতরত্ন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৭ এএম

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রবীণ নেতা লাল কৃষ্ণ আদভানিকে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় নাগরিকত্ব সম্মাননা ‘ভারতরত্ন’ দেওয়া হচ্ছে, যিনি এলকে আদভানি নামেই পরিচিত। গতকাল শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে এই তথ্য জানান। আদভানিকে ভারতরত্ন দেওয়ার ঘোষণার মুহূর্তটিকে ‘আবেগঘন’ আখ্যা দিয়েছেন মোদি।

ভারতের গণমাধ্যমে গতকাল বলা হয়, এলকে আদভানিকে ভারতরত্ন দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘শ্রী এলকে আদভানিজিকে ভারতরত্ন দেওয়া হচ্ছে জেনে আমি খুবই খুশি। এই সম্মাননা পাওয়ার খবরটি পাওয়ার পর আমি তার সঙ্গে কথা বলে অভিনন্দন জানাচ্ছি।’ আদভানিকে ‘অদম্য’ নেতা আখ্যা দেন মোদি।

এলকে আদভানি বাবরি মসজিদ ভাঙার আন্দোলন এবং সেই জায়গায় রাম মন্দির নির্মাণ আন্দোলনের নেতৃত্বের ভূমিকায় ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত