কলেজছাত্রীকে অপহরণে দুই যুবক গ্রেপ্তার

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪২ এএম

ঢাকার ধামরাইয়ে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলোÑ শাহরিয়ার আহমেদ কুদ্দুস (২৮) ও শরীফ হাসান (৩৫)। গত শুক্রবার রাতে গ্রেপ্তারের পর গতকাল শনিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে হওয়া মামলায় তাদের আদালতে পাঠানো হয়। ধামরাই থানার এসআই আব্দুল জব্বার এ তথ্য জানান।

এর আগে গত বৃহস্পতিবার ধামরাইয়ের কাওয়ালীপাড়া এলাকার বিডি থাই কসমো ফ্যাক্টরির সামনে থেকে ডালিয়া আক্তার ডলি ওরফে বিউটি নামে ওই কলেজছাত্রীকে অপহরণ করা হয় বলে জানায় তার পরিবার।

মামলার এজাহারে বলা হয়েছে, ডালিয়া আক্তার ডলি ওরফে বিউটি মানিকগঞ্জের সাটুরিয়া থানার ভিকু মেমোরিয়াল ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী। ডালিয়া কলেজে যাতায়াতের সময় দীর্ঘদিন ধরে শাহরিয়ার ও শরীফ তাকে উত্ত্যক্ত করে আসছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত