অ্যাম্বুলেন্স পেল ফয়জুন্নেছা খানম ফাউন্ডেশন

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৭ এএম

নরসিংদীর পলাশের ডাংগায় সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজীকরণে আবদুল মুকিত খাঁ ও ফয়জুন্নেছা খানম ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে ডাংগা উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে পলাশের সাংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাংগা ইউনিয়ন চেয়ারম্যান সাবের উল হাইয়ের হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। পরে অ্যাম্বুলেন্সটি ইউনিয়নবাসীর জন্য উদ্বোধন করা হয়।

এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মুকারিমুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মমতাজ হোসেন, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. এম মাকসুমুল হক, পলাশের প্রাণ আরএফএল গ্রুপের নির্বাহী পরিচালক মো. ফজলে রাব্বি বিপ্লব, নরসিংদী জেলা আওয়ামী লীগ সদস্য আজাহার খন্দকার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত