বিজিবির অভিযান

জানুয়ারিতে ১৪৬ কোটি টাকার বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৫৯ এএম

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৪৬ কোটি ৫৯ লাখ ৮২ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে স্বর্ণ, কসমেটিকস সামগ্রী, ইমিটেশন গয়না, শাড়ি, কাঠ, চা পাতা, কষ্টি পাথরের মূর্তি, ট্রাক, বাস, পিকআপ, প্রাইভেট কার, সিএনজি মোটরসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, বিভিন্ন প্রকার গান পাউডার এবং গুলি।

মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ইয়াবা ট্যাবলেট, ক্রিস্টাল মেথ আইস, হেরোইন, ফেনসিডিল, বিদেশি মদ, বাংলা মদ, মদ তৈরির ট্যাবলেট, বিয়ার, নেশাজাতীয় ইনজেকশন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত