হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:০০ এএম

জয়পুরহাটে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সালেহ মোহাম্মদ হত্যা মামলায় ১৭ জনের যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। গতকাল বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন আরিফুল, আবু নাসের, শাহজাহান আলী, হাদিউজ্জামান, আশরাফ আলী, মোহাম্মদ আলী ওরফে লাল মোহাম্মদ, জহির উদ্দীন, মোহাম্মদ আলী, সামছুল আলম, সায়েম উদ্দীন, ওবাইদুল, সইম, রহিম, আবু সাঈদ, আবু বক্কর, বানু বেগম ও সাহেরা বেগম। তাদের সবার বাড়ি জেলার পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায়। এদের মধ্যে ২ জন পলাতক।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর চকপাড়া গ্রামের মৃত আলতাফের ছেলে সালেহ মোহাম্মদের সঙ্গে একই গ্রামের হাদিউজ্জামানসহ অন্য আসামিদের দীর্ঘদিন থেকে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০০৯ সালের ২ মে সকালে সালেহ মোহাম্মদ বাড়ি ফেরার পথে মোহাম্মদ আলীর বাড়ির সামনে ওঁৎ পেতে থাকা আসামিরা তাকে ধরে নিয়ে গিয়ে আমগাছের সাথে হাত-পা বেঁধে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত