সংসদে তথ্য প্রতিমন্ত্রী

গুজবমুক্ত করতে পারলে অপশক্তির জায়গা হবে না

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫১ এএম

ফেসবুকে গুজব ছড়ানো প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, গোটা বিশ্বই আসলে অপপ্রচার ও গুজব নিয়ে চিন্তিত। কিছুদিন আগে সুইজারল্যান্ডে যে ওয়ার্ল্ড ইকোনমিক সামিট হয়, সেখানে গবেষণায় অগ্রাধিকার ভিত্তিতে বলা হয়, আগামী দিনগুলোতে মানবসমাজে সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে আসতে পারে তা হলো ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের সদস্য চয়ন ইসলামের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘সামনের বছরগুলোতে কী হবে তা আমরা ও গণমাধ্যম অবগত আছি। আর দেশকে যদি আমরা গুজন বা অপপ্রচারমুক্ত করতে পারি, তাহলে এদেশে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির কোনো জায়গা হবে না। কেননা, এদেশে শুধুমাত্র অসত্য তথ্য ও গুজবের ওপর ভিত্তি করে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি জায়গা করে নিয়েছে। এদেশে জয় বাংলা, এ পতাকা, স্বাধীনতা যুদ্ধ, জাতীর পিতা সবই সত্য। আজকে টেকনোলজিকে ব্যবহারে আরও বেশি গুজব জোরদার হয়েছে।’

স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,  বঙ্গবন্ধুর পরিবারের বিভিন্ন ব্যক্তির নাম দিয়ে অনেকে ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, এটা সত্য। অনেক সময় আমাদের চোখেও পড়ে। এখানো হয়তো সেগুলোর ইতিবাচক দিকে রয়েছে, তবে এ বিষয়ে অনেক সময় অনিশ্চয়তা (আনসার্টেনিটি)ও থাকে। সবসময় ইতিবাচকভাবে থাকবে তা কখনো আমরা বলতে পারি না। তবে কোন উৎস থেকে এগুলো খোলা হয়েছে তা জানা জরুরি, সংশ্লিষ্টদের বলেও দেওয়া আছে। এ ধরনের অ্যাকাউন্ট কোনো উৎস থেকে খোলা যাবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত