নবীনগরে বাজার না ভাঙার দাবি দোকানিদের

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২০ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সদর বাজারের দোকানপাট না ভাঙার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন ব্যবসায়ীরা। এক সপ্তাহ ধরে তারা এসব কর্মসূচি অব্যাহত রেখেছেন এবং বাজার না ভাঙার দাবি জানাতে গত বৃহস্পতিবার স্থানীয় সাংসদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তারা।

দোকানিরা জানান, সওজের নির্মাণাধীন আশুগঞ্জ-নবীনগর সড়কটি বাস্তবায়ন করতে গেলে নবীনগর সদর বাজারের শত শত দোকানপাট ভাঙা পড়বে। এতে করে হাজারো মানুষ কর্মসংস্থান হারিয়ে দোকানিদের প্রস্তাব, সড়কটি যদি বাজারের পশ্চিম দিকের বিল দিয়ে নির্মাণ করা হয় তাহলে শহরের আয়তন বাড়বে এবং বাজারের সৌন্দর্যও ঠিক থাকবে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাংসদ ফয়জুর রহমান বাদল বলেন, ‘আশুগঞ্জ-নবীনগর সড়কটির নকশা অনেক আগেই তৈরি হয়ে আছে। এরপরও ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি নিয়ে দায়িত্বশীলদের সঙ্গে কথা বলব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত