উল্লাপাড়ায় কলেজ ছাত্র হত্যায় বন্ধু গ্রেপ্তার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৬ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের কলেজছাত্র স্বপন আকন্দ (২০) হত্যার ঘটনায় রাকিব প্রামাণিক (২০) নামে তার এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। রাকিব ওই গ্রামের আফসার প্রামাণিকের ছেলে ও দ্বাদশ শ্রেণির ছাত্র।

উল্লাপাড়া মডেল থানার ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, এ হত্যার ঘটনায় একই গ্রামের রাকিব প্রামাণিককে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। মাদক সেবন নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে সে প্রাথমিকভাবে জানিয়েছে। বিস্তারিত জানার জন্য জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

নিহত স্বপনের মা শিল্পী খাতুন জানান, গত বুধবার রাতে কে বা কারা মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় স্বপনকে। এরপর সে আর রাতে বাড়ি ফেরেনি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে চোখ উপড়ানো ও মাথা থেঁতলে যাওয়া অবস্থায় সেচ ঘরের পাশের ড্রেনের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত