সাভারের আশুলিয়ায় ডেইরি ফার্ম ব্যবসায়ী ও পল্লীবিদ্যুৎ সমিতির ঠিকাদার কাজিমুদ্দিনকে গলা কেটে হত্যার হোতা আব্দুল লতিফকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানান। এর আগে গত বৃহস্পতিবার তাকে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল লতিফ নিহত কাজিমুদ্দিনের বড় ভাই মৃত আলী মোহাম্মদ খানের ছেলে। লতিফের বাবা মারা যাওয়ার পর থেকেই দীর্ঘদিন ধরে তার চাচাদের সঙ্গে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে বাগবিতন্ডা লেগেই থাকত।
র্যাব জানায়, গত ৬ ফেব্রুয়ারি রাতে ভুক্তভোগী তার বাড়ির পাশের ডেইরি ফার্মে বিশ্রাম নিচ্ছিলেন। সেদিনও ভুক্তভোগী ও লতিফের মধ্যে সম্পত্তির ভাগাভাগি নিয়ে বাগবিতন্ডা হয়।
