কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের অনুদান প্রদান

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৮ এএম

মোংলায় গরিব, দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে গরু, ভ্যানগাড়ি, সেলাই মেশিন এবং অসহায় ছাত্র-ছাত্রীদের মধ্যে আর্থিক অনুদান প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ। গতকাল শনিবার কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ মোংলা এনেক্সসংলগ্ন এলাকায় জনকল্যাণ ও সেবামূলক এই কার্যক্রম পরিচালনা করে। এতে প্রধান অতিথি ছিলেন কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের প্রেসিডেন্ট শারমীন এরশাদ। গতকাল বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ (সিজিএফডব্লিউএ) ২০০২ সালে যাত্রা শুরুর পর বিভিন্ন জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত