যৌন নিপীড়ককে ক্ষমা

হাঙ্গেরির প্রেসিডেন্টের পদত্যাগ

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১১ এএম

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়া এবং দন্ডপ্রাপ্ত এক ব্যক্তিকে ক্ষমা করে দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়ে পদত্যাগ করলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট কাতালিন নোভাক। বলা হচ্ছে, তিনি ওই অপরাধীকে ক্ষমা দেওয়ার মধ্য দিয়ে অপরাধ ধামাচাপা দিতে ভূমিকা রেখেছেন।

কাতালিন নোভাক নিজের পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় ভুল স্বীকার করেন। এ সময় ৪৬ বছর বয়সী নোভাক বলেন, ‘আমি আমার স্বীয় পদ থেকে সরে যাচ্ছি।’ অপরাধীকে ক্ষমা করা ঘোষণাটি প্রথম প্রকাশ্যে আসে গত সপ্তাহে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়, নোভাক যাকে ক্ষমা করেছেন তিনি সরকারি একটি শিশুসদনের এক পরিচালকের বিরুদ্ধে ওঠা শিশু যৌননিপীড়নের অভিযোগ তুলে নিতে শিশুদের চাপ দেন।

এই সংবাদ প্রকাশের পর নোভাকের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। হাঙ্গেরির সাবেক বিচারমন্ত্রী জুডিত ভার্গাও এই কেলেঙ্কারিতে নিজের দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের কাছে ওই শিশুসদনের পরিচালকের বিরুদ্ধে শিশুদের  যৌন নিপীড়নের অভিযোগ ওঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত