আজ কালিয়াকৈর যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪২ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর যাচ্ছেন। তিনি কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আনসার-ভিডিপি একাডেমিসহ আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কালিয়াকৈর উপজেলা আনসার-ভিডিপি অফিস ও আনসার একাডেমি সূত্রে জানা গেছে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের আমন্ত্রণপত্র অনুযায়ী আজ সকাল ১০টায় সফিপুরে আনসার একাডেমিতে আগমন ও অভিবাদন গ্রহণ করবেন। ৪৪তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করবেন। কুচকাওয়াজ শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত