এক নজরে বিসিবির কাঙ্খিত বোর্ডসভার আগে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৭ পিএম

প্রায় ছয় মাস পর অবশেষে আজ হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালকদের সভা। অধিনায়কত্ব, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি, কোচ নিয়োগ, শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণকাজের অগ্রগতিসহ ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতার পর গঠন করা বিশেষ পর্যালোচনা কমিটির প্রতিবেদনও উত্থাপিত হবে আজকের সভায়। ভারিক্কিতে তাই আজকের সভা অন্যরকম মর্যাদার।

বোর্ড সভার আগে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক, প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন

বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এখন দেশের ক্রীড়াঙ্গণের অভিভাবক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী তিনি। এ পদে আসীন হওয়ার পর এই প্রথম সভা হতে যাচ্ছে। তাই তাকে বরণ করে নেওয়া হয় ফুল দিয়ে।

ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে সভাপতি নাজমুল হাসান পাপনকে

সভার আগমুহূর্তে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে একে একে হাজির হন বোর্ড পরিচালকগণ। দেশ রূপান্তরের ফটো সাংবাদিক মোশারফ হোসের তার ক্যামেরায় বন্দি করেছেন সেই কিছু মুহূর্ত। 

পরিচালক ও আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার রহমান মিঠু

অন্য পরিচালকরাও আসেন মিরপুরে সভায় যোগ দিতে।

বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়

×
সর্বশেষ সর্বাধিক পঠিত