রহস্যময় আগুন ঠেকাতে রাত জেগে পাহারা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫১ এএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বাঘডাঙ্গা গ্রামে একাধিক অগ্নিকা-ের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসী। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, গভীর রাতে একটি মোটরসাইকেলের শব্দ শোনার পরই ঘটছে আগুন লাগার ঘটনাগুলো। ফলে আগুন ঠেকাতে এখন তারা রাত জেগে পাহারা দিচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নাগেশ্বরী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাঘডাঙ্গার বাসিন্দা গহুরন বেগমের খড়ের গাদায় গত ১ ফেব্রুয়ারি রাত ৩টার দিকে আকস্মিকভাবে আগুন লেগে পুড়ে যায়। গত দেড় মাসে গ্রামের আবদুর রহিম, ইউসুফ আলী, ফজলুল হক, নজরুল ইসলাম, সৈয়দ আলী, মজিদ মিয়াসহ কয়েকজনের প্রায় ১০ থেকে ১২টি খড়ের গাদায় আগুন লাগে। কিন্তু আগুন লাগার উৎস থেকে যাচ্ছে আড়ালে। থানায় অভিযোগ করেও কোনো সুরাহা হয়নি।

নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) সারোয়ার জাহান বলেন, বাঘডাঙা গ্রামে আগুন লাগার ঘটনায় মৌখিক অভিযোগ পেয়েছি। তবে কেউ লিখিত অভিযোগ দেয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত