সুপ্রিম কোর্ট বার নির্বাচন

আ.লীগ সমর্থিত সাগর-মঞ্জুরুল প্যানেল ঘোষণা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০০ এএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৪-২৫ মেয়াদে আওয়ামী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা) প্যানেল ঘোষণা করা হয়েছে। এই প্যানেল থেকে সভাপতি ও সম্পাদক পদে নির্বাচন করবেন যথাক্রমে জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ সাগর ও শাহ মঞ্জুরুল হক।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির আরও ১২টি পদে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে গুলশানে আইন ও বিচারমন্ত্রী আনিসুল হকের বাসভবনে সরকারপন্থি আইনজীবীদের বৈঠক শেষে এই প্যানেল ঘোষণা করা হয়।

মনোনয়ন বোর্ডের বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক ছাড়াও আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এবং সদস্য সচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত