সপরিবারে সিটি করপোরেশন ঘেরাও হকারদের

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫৬ এএম

নারায়ণগঞ্জে ফুটপাত থেকে হকার উচ্ছেদের প্রতিবাদ ও হকারদের পুনর্বাসনের দাবিতে সিটি করপোরেশন ঘেরাও করেছেন হকাররা। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ মিছিল করে পরিবার-পরিজনদের নিয়ে নগর ভবনের সামনে অবস্থান নেন তারা। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর কাছে স্মারকলিপিও দেওয়া হয়।

এর আগে সকাল থেকেই হকাররা চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন। সমাবেশে অনেকেই নিজেদের পরিবারের সদস্য ও শিশুদের সঙ্গে নিয়ে আসেন। এ সময় নিজেদের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন তারা। চাষাঢ়ায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল নিয়ে নগরভবনের উদ্দেশে যান হকাররা। পরে নগরভবনের সামনে পৌঁছে সেখানে স্বজনদের নিয়ে বসে নগরভবন ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন তারা। পরে হকারদের একটি প্রতিনিধিদল নগরভবনের ভেতরে গিয়ে স্মারকলিপি দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত