ফের চবিতে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষ

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৮ পিএম

পূর্ব শত্রুতার জের ধরে ফের সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীরা। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে শাখা ছাত্রলীগের দুই উপগ্রুপ সিএফসি আর সিক্সটি নাইনের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংবাদ লেখা পর্যন্ত দু’পক্ষের সংঘর্ষ চলছে। এতে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এদিকে গতকাল রাতেও কয়েক দফায় সংঘর্ষে জড়ায় উভয় গ্রুপ। রাতের সংঘর্ষে উভয় পক্ষের ৮ জন আহত হয়।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী গ্রুপ সিএফসি এবং সিক্সটি নাইন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত